ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরের স্বাধীনতা প্রশ্নে অনড় পাকিস্তান

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা প্রশ্নে পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করবে না। শুধু তাই নয়, চলতি বছর পাকিস্তানের স্বাধীনতা দিবস উৎসর্গ করা হবে কাশ্মীরের স্বাধীনতার উদ্দেশ্যে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত শনিবার এ মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আবদুল বাসিত বলেছেন, ‘এ বছর কাশ্মীরের স্বাধীনতার জন্য আমাদের স্বাধীনতা দিবস উৎসর্গ করা হবে।’
এর আগে গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাশ্মীর ইস্যুতে আলোচনার জন্য ভারতের প্রতি আহ্বান জানায় পাকিস্তান। কিন্তু গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দেন, সীমান্তে সন্ত্রাসবাদীদের আনাগোনা বন্ধসহ অন্যান্য বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে। তবে কাশ্মীর প্রসঙ্গে ইসলামাবাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।
মোদি বলেন, ‘কাশ্মীরে অস্থিরতার মূল কারণ হচ্ছে সীমান্তে আমাদের প্রতিবেশী সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। আর এই সন্ত্রাসবাদের কারণে কাশ্মীরের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।’
গত ৮ জুলাই ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় কাশ্মীরের বিদ্রোহীদের পোস্টার বয় খ্যাত বুরহান ওয়ানি। এ ঘটনার পর বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা কাশ্মীর। ভারতের অভিযোগ, এ ঘটনার পর কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান একের এক প্ররোচনামূলক মন্তব্য করে যাচ্ছে।