ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব মেডিক্যালে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা

Link Copied!

CC-Cameraনিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে আর্চওয়ে ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য প্রতিষ্ঠান সমুহের নিরাপত্তা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন বিষয়ক সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রত্যেক প্রতিষ্ঠানে পুলিশ ও আনসারের সংখ্যা বাড়ানো হবে। প্রত্যেক সরকারি-বেসরকারি মেডিক্যাল কজেল ও হাসপাতালে আর্চওয়ে ও সিসি ক্যামেরা বসানো হবে। এজন্য অর্থের প্রয়োজন হলে মন্ত্রণালয় যোগান দেবে।
তিনি বলেন, ‘এরই মধ্যে অনেক হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি কলেজ ও হাসপাতালগুলোতেও কীভাবে নিরাপত্তা জোরদার করা হবে মন্ত্রণালয় থেকে তার একটি নির্দেশনা পাঠানো হবে। যাতে হাসপাতালে ও কলেজে কোনো ধরনের অঘটন ঘটতে না পারে। কোনো অবস্থাতেই স্বাস্থ্যসেবা বিঘ্নিত করা যাবে না। শিক্ষার্থী, শিক্ষক, রোগী, কর্মকর্তা কর্মচারী সবাই যাতে সম্পূর্ণ নিরাপদ বোধ করতে পারে। আমরা সবাইকে নিরাপদ রাখতে চাই।’
অনুপস্থিত শিক্ষার্থী থাকলে সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম ভুইয়া, অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলিসহ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দেশের সরকারি-বেসরকারি অধিকাংশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ছিলেন।