নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। শনিবার জাতির জনকের ৩২ নম্বরের বাড়ি এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৫ আগস্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’ ৩২ নম্বরে সাদা পোশাকের পাশাপাশি, গোয়েন্দা (ডিবি) ও পর্যাপ্ত পুলিশ মোতায়ন থাকবে বলেও জানান তিনি।
কমিশনার বলেন, সবাইকে তল্লাশি করে এখানে প্রবেশ করানো হবে। কেউ ব্যাগ, দিয়াশলাই নিয়ে ৩২ নম্বর যাতে না আসে নাগরিকদের সেই অনুরোধও করেন তিনি।

