ঢাকাFriday , 12 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে কারাগারে গ্রেনেড হামলায় নিহত ১০

Link Copied!

Philipineআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে একটি কারাগারে গ্রেনেড ও বন্দুক হামলায় ১০ কয়েদি নিহত হয়েছে৷ বৃহস্পতিবার রাতে রাজধানী ম্যানিলার প্যারানাকিউ সিটি কারাগারে এ হামলায় হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে দুই চীনা মাদক ব্যবসায়ীও রয়েছে।
জ্যেষ্ঠ পরিদর্শক ও কারাগার ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র জেভিয়ার সোলদা জানান, বৃহস্পতিবার রাতে প্যারানাকিউ সিটি কারাগারে আট বন্দীকে হত্যা করা হয়েছে। এরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে দুই চীনা নাগরিকও রয়েছে। নিহত অপর দুজনের বিরুদ্ধে ডাকাতি ও হত্যার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কারাগারের ভেতরে একটি বিস্ফোরণ হয়েছে। তবে কোন কারণে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে সে বিষয়ে জানতে এখনো তদন্ত চলছে।’ জেল পালানোর লক্ষ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ আপাতত ওয়ার্ডেনের বয়ানের অপেক্ষায় রয়েছে পুলিশ৷
সোলদা জানান, আরেকটি কারাগারে স্থানান্তরের বিষয়টি জানতে পেরে ওই বন্দীরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছিল। এর আগেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিস্ফোরণের মাধ্যমে বন্দীরা পালানোর চেষ্টা করছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোসে কারুম্বা বলেছেন, বন্দীদের হাতে কী করে সাবমেশিনগানের মতো অস্ত্র গেল কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন।