ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে মাদক ব্যবসায় শীর্ষে যুক্তরাষ্ট্র

Link Copied!

drugআন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে মাদক ব্যবসায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের জানুয়ারি মাসে তাদের আয় ৫০ লাখ মার্কিন ডলার।
ইন্টারনেটের অন্ধকার জগতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ওয়েবসাইট, সাধারণভাবে সার্চ দিলে যেগুলো দেখা যায় না। ইন্টারনেটের অন্ধাকারজগতের এ ধরনের কিছু ওয়েসবাইট ব্যবহার করে চলছে মাদকের রমরমা অনলাইন ব্যবসা।
অনলাইনে মাদক ব্যবসায় যুক্তরাষ্ট্রের পরেই আছে যুক্তরাজ্য। তৃতীয় অবস্থান থেকে যথাক্রমে অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস আছে। অনলাইনে মাদক বেচাকেনা আয়ের দিক এগিয়ে থাকা দেশগুলো উন্নত বিশ্বের নেতৃত্বাস্থনীয় দেশ। শুধু তাই নয়, মাদক ব্যবসার বিরুদ্ধে সবচেয়ে কড়াকড়ি আইন রয়েছে এসব দেশে।
অনলাইনের বিশ্ববাজারে মাদক ব্যবসা থেকে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা জানুয়ারি মাসে আয় করে ২২ লাখ মার্কিন ডলার, বিশ্ববাজারের মোট ব্যবসার ১৬ শতাংশ। আর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ঘরে তুলেছেন ৩৫ দশমিক ৯ শতাংশ।
নেদারল্যান্ডস সরকারের অনুমোদনপ্রাপ্ত গবেষণা প্রতিষ্ঠান রন্ড ইউরোপ ইন্টারনেটের অন্ধকারজগতে ব্যবসা চালিয়ে যাওয়া শীর্ষ আটটি বাজারের (দেশভিত্তিক) তথ্য খুঁজে বের করেন।
অনলাইনে মাদকব্যবসার এ নেটওয়ার্কে ঢুকতে গেলে এক ধরনের বিশেষ ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়। মূলধারার ব্রাউজার দিয়ে সার্চ দিলে এসব ওয়েবসাইট প্রদর্শিত হয় না।
রন্ড ইউরোপ জানিয়েছে, ইন্টারনেটের অন্ধকারজগতে মাদক বেচাকেনা ২০১৩ সালের তুলনায় ২০১৬ সালে তিন গুণ বেড়ে গেছে। অবশ্য ২০১৩ সালে মাদক কেনাবেচার প্রথম অনলাইন নেটওয়ার্ক ‘সিল্ক রোড’ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। তাই বলে এ ব্যবসা একটুকুও কমেনি, বরং বহরে আরো বেড়েছে।
রন্ড ইউরোপের তথ্যমতে, ইউরোপে প্রতিমাসে ১৭০ কোটি মার্কিন ডলারের মাদক ব্যাণিজ্য হয়। সেই তুলনায় অনলাইনে খুই কম হয়। কিন্তু দিনদিন তা বেড়েই যাচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ইন্টারনেটের অন্ধকার জগতে গোপন বাজারে ব্যবসায় করায় ওয়েবসাইটগুলো থেকে তথ্য-উপাত্ত বের করতে তাদের বেগ পেতে হয়েছে।
গবেষণায় উঠে এসেছে, সাধারণত একই মহাদেশের ক্রেতা ও বিক্রেতারা স্থানীয়ভাবে উৎপাদিত মাদকদ্রব্য অনলাইনে বেচাকেনা করে থাকে। তবে মাদকের মধ্যে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয় ক্যানাবিস (গাঁজা)।
এ খাতের পুরো ব্যবসায় তিন ভাগের এক ভাগ স্থান দখল করে আছে গাঁজা। তবে নির্দেশপত্র অনুসারে ওষুধ হিসেবে বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয় ১৯ শতাংশ।
অনলাইনে জনপ্রিয় কয়েকটি মাদকদ্রব্য
ক্যানাবিস (গাঁজা)- ৩৩ %
ওষুধ হিসেবে মাদকদ্রব্য- ১৯%
উত্তেজকদ্রব্য- ১৮%
অবসাদগ্রস্ত হওয়ার মাদক- ১২%
সাইকিডেলিকস (উন্মাদনাজনক)- ১১%
গবেষণা প্রতিষ্ঠান রন্ড ইউরোপ আরো জানিয়েছে, অনলাইনে বিক্রিত মাদক সাধারণত দলগত বিনোদন ও পার্টিতে ব্যবহৃত হয়- যেমন গাঁজা ও অবসাদগ্রাহী মাদক।
তবে অফলাইনে মাদক ব্যবসায় ২৮ শতাংশ হেরোইন কেনাবেচা হয় ইউরোপে। অনলাইন ও অফলাইনে বিক্রিত মাদকের ধরনে ফেরফেরের ব্যবহারকারীদের কারণে। হেরোইন প্রায় প্রতিদিনই গ্রহণ করতে হয়, কিন্তু অন্যান্য মাদকদ্রব্য কিছু সময় পরপরও ব্যবহার করা যায়।