ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপযুক্ত পরিবেশ না পাওয়ায় তরুণরা বিপথগামী হচ্ছে

Link Copied!

TIBনিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়নি বলেই তরুণরা বিপথগামিতার পথ বেছে নিয়েছে।
তিনি আরো বলেন, তরুণদের বিপথগামিতা থেকে বিরত রাখার দায়িত্ব মুক্তিযুদ্ধের প্রজন্মের লোকদেরই নিতে হবে। দায়িত্ব নিয়েই তরুণদের উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা সঠিক পথে ধাবিত হয় এবং এসব অপকর্মে নিরুৎসাহিত হয়।
বুধবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দুর্জয় তারুণ্য- দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে’ শীর্ষক এক মানববন্ধনে এ কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
ইফতেখারুজ্জামান বলেন, ‘তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ। এ দেশের যত ইতিবাচক অর্জন রয়েছে রাজনৈতিক এবং সামাজিকভাবে, সব অর্জনে নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে তরুণরা। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ের অন্যতম সমস্যা দুর্নীতি কাটিয়ে উঠার জন্য তরুণদের সম্পৃক্ত করতে চাই। তাদের মুখ থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয়টি তুলে ধরতে চাই। তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সরকারে এবং সরকারের বাইরে দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে অর্পিত হয়েছে, তারা যথাযথভাবেই সে সমস্যা সমাধানে ভূমিকা পালন করবেন, সে চাহিদা সৃষ্টি করবে।’
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের যে আত্মপরিচয় তার সঙ্গে জঙ্গিবাদ, উগ্রবাদ বা সাম্প্রদায়িকতার বিষয়গুলো মোটেই যায় না। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে তরুণ সমাজ, তারা অবশ্যই সেগুলোকে বর্জন করবে এবং মানুষকে সোচ্চার করবে।