ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলারিকে হত্যার হুমকি ট্রাম্পের?

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে গুপ্তহত্যার হুমকি দিয়েছেন। মঙ্গলবার নর্থ ক্যারোলিনার উইলমিংটনে এক র‌্যালিতে তিনি সমর্থকদের হিলারিকে হত্যায় প্ররোচিত করেছেন বলে অভিযোগ উঠেছে।
র‌্যালিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে পরবর্তী প্রেসিডেন্টের ক্ষমতা প্রসঙ্গে কথা বলছিলেন। এসময় তিনি বলেন, হিলারি সংবিধানের দ্বিতীয় সংশোধনী বাতিল করতে চায়। সে যদি তার পছন্দের বিচারককে নিয়োগের সুযোগ পায় তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। হয়তো সেখানে দ্বিতীয় সংশোধনীর লোকজন থাকতে পারেন, কিন্তু আমি তা জানি না । তবে আমি আপনাদের বলছি, সেটা হবে ভয়াবহতম দিন।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নিজেদের রক্ষায় মার্কিনিদের অস্ত্র বহণের অধিকার দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি হিলারি ক্ষমতায় গেলে মার্কিনিদের এ অধিকার কেড়ে নেওয়া হবে।
এদিকে ট্রাম্পের এ বক্তব্যের সমালোচনা করে হিলারি নির্বাচনী প্রচারণার ম্যানেজার রবি মুক বলেছেন, ‘ এটা একেবারেই সোজাসাপ্টা, ট্রাম্প যা বলছেন তা বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী একজন ব্যক্তির সহিংসতার পরামর্শ দেওয়া উচিৎ নয়।’