নিউজ ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর পতন হয়েছে। দিনশেষে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও অপর বাজার সিএসইতে তা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি টাকা বেশি। রোববার লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি টাকা।
সোমবার ডিএসইতে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত আছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৮৮ পয়েন্টে, সিএএসপিআই দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত আছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।
সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ২৭ কোটি টাকা।

