ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিপিং করপোরেশন আইনের খসড়া অনুমোদন

Link Copied!

Cabinetনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিপিং করপোরেশন আইন ২০১৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৭০ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশের আলোকে বাংলাদেশ শিপিং করপোরেশন চলছিলো। এরপর সামরিক শাসনামলে এ আইন কয়েকবার সংশোধন করা হয়। সামরিক শাসনামলে আইন সংশোধন হওয়ার কারণে আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলায় আপডেট করে আইনটি পুনরায় উপস্থাপন করে নৌ পরিবহন মন্ত্রণালয়।
তিনি জানান, নতুন প্রস্তাবনায় আইনে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। সামান্য কিছু সংযোজন- বিয়োজন করা হয়েছে।
এ দিকে মন্ত্রিপরিষদ সচিব সরকারের ২০১৬ এবং ২০১৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত একটি কার্যক্রমের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
এ সম্পর্কে তিনি বলেন, ‘পহেলা এপ্রিল ২০১৬ থেকে ৩০ জুন পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক হয়েছে ১১টি, সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ৯২টি, সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৬৫টি (৭০.৬৫ শতাংশ)। বাস্তবায়নাধীন সিদ্ধান্ত ২৭টি, অনুমোদিত নীতি/ কর্মকৌশল ২টি, অনুমোদিত চুক্তি ৯টি, সংসদে পাশকৃত আইন ২০টি।’
এদিকে পহেলা এপ্রিল ২০১৫ থেকে ৩০ জুন পর্যন্ত যথাক্রমে মন্ত্রিসভার বৈঠক হয়েছে ১৩টি, সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ৬৮টি, সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৪৪টি (৪৪.৭১ শতাংশ), বাস্তবায়নাধীন সিদ্ধান্ত ২৪টি, অনুমোদিত নীতি/ কর্মকৌশল ২টি, অনুমোদিত চুক্তি ৯টি, সংসদে পাশকৃত আইন ৩টি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছরের চেয়ে বর্তমানে প্রায় ৬ শতাংশ বেশি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।