ঢাকাSunday , 24 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহের শুরুতে দরপতন শেয়ারবাজারে

Link Copied!

share-downঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন মূল্য সূচকের সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
একই সঙ্গে দর হারিয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এ নিয়ে দ্বিতীয় দিনে গড়াল দরপতন। বাজারে বৃহস্পতিবারও দরপতন হয়েছিল।
রোববার (২৪ জুলাই) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৭ কোটি টাকা।
ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৪৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমে ১২ হাজার ৮৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে টাকা অংকে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এ দিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৮৯টির,কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।