লালমনিরহাট প্রতিনিধি : জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে সারাদেশ। সন্ত্রাসে মানুষ কতটা অতিষ্ট তার প্রমাণ দিল উত্তরের মানুষেরা। বৃষ্টি উপেক্ষা করে লালমনিরহাট বুড়িমারি থেকে তিস্তা ব্রীজ পর্যন্ত দীর্ঘ মানববন্ধন সফল করেছেন স্থানীয়রা।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা, প্রায় দেড় ঘণ্টা সময় সড়কের এক পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এসময় সড়কের দুপাশ থেকে এসে যোগ দিয়েছিলেন কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদসহ প্রায় সকল স্তরের মানুষ।
মানববন্ধন পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন।

