ঢাকাFriday , 22 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক খুঁজতে জঙ্গিদের ডিএনএ এফবিআইয়ের কাছে

Link Copied!

Jongiনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার আগে জঙ্গিরা নেশাজাত দ্রব্য সেবন করেছিল কি না, তা জানতে ৬ জঙ্গির ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, শুক্রবার সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএনএ নমুনাগুলো এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করে।
এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসুদুর রহমান বলেন, ‘আদালতের অনুমতি নিয়েই জঙ্গিদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।’
‘মূলত যেসব পরীক্ষা দেশে সম্ভব, সেগুলো সিআইডির ল্যাবে করা হচ্ছে। আর যেগুলো দেশে সম্ভব না, সেগুলো আফবিআই ল্যাবে পাঠানো হয়েছে’, বলেন তিনি।
গত ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশানের হলি আর্টিসান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনী নেয়ার পর ছয় হামলাকারী নিহত হওয়ার তথ্য জানায়।