ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেক ও মিটফোর্ড হাসপাতাল আধুনিক করার নির্দেশ

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) আধুনিক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে আমাদের। আমরা কাজ করছি। আশা করছি চিকিৎসাক্ষেত্রে দেশের সকল হাসপাতাল কার্যকর ভূমিকা রাখতে পারবে।’
এই দুই হাসপাতালে রোগীদের সংকুলান বাড়ানোর জন্য মূল ভবনের পেছনের ভবনগুলোকে ২০ তলা পর্যন্ত উন্নীত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।