ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজে গিয়ে অন্য মুসলিম দেশে যাওয়া যাবে না

Link Copied!

harunনিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হজে গিয়ে অন্য কোনো মুসলিম দেশে যাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন।
বৃহস্পতিবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মমন্ত্রীর কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন।
বজলুল হক হারুন বলেন, ‘সৌদি আরব থেকে হাজিরা অন্য কোনো দেশে যেতে পারবে না। কারণ তারা সেখানে যাওয়ার পর থাকা-খাওয়াসহ সব কিছুই নির্ধারণ করবে এজেন্সি। এর বাইরে তারা কোথাও যেতে পারবে না। সৌদি সরকার হাজিদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে।’
পরিচয়পত্র ছাড়া এবার হজ ক্যাম্পে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানান বজলুল হক হারুন।
হজে বিশৃঙ্খলাকারীদের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে মন্তব্য করে তিনি বলেন, ‘হজযাত্রীদের হয়রানি, অর্থ আত্মসাৎ, প্রশাসনকে বিভ্রান্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এদের মূল উদ্দেশ্য। কাগজে-কলমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বজলুল হক বলেন, ‘সরকারি অব্যবহৃত প্রায় ৪ হাজার কোটা রয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় সেসব কোটা পরিবতর্নের জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছে। দু’একদিনের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’