আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র এক দিন। তারপরই আগামীকাল ২২ জুলাই শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ভারতীয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত চলতি বছরের আলোচিত সিনেমা ‘কাবালি’। ছবিটি মুক্তি উপলক্ষে দক্ষিণ ভারতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের শুক্রবার ছুটি ঘোষণা করেছে।
এছাড়া চেন্নাই এবং ব্যাঙাগালুরুর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের শুক্রবার ছুটির পাশাপাশি ছবিটি দেখার জন্য টিকিটও প্রদান করেছে। একটি প্রতিষ্ঠানের একজন মূখপাত্র বলেন, ‘ওই দিন সবাই ছুটির আবেদনের জন্য এইচআর ডিপার্টমেন্টে এসে যেন ভিড় না করে তাই আগে থেকেই সবাইকে ছুটি দেয়া হয়েছে।
অনেকে আছে বিভিন্ন কারণ দেখিয়ে ওই দিন তাদের মোবাইল বন্ধ রাখবে নয়তো অসুস্থতার জন্য ছুটির আবেদন করবে অফিস ফাঁকি দেয়ার জন্য। আর এতে এইচআর ডিপার্টমেন্টের চাপ কমানোর জন্য আগে থেকেই তাদের ছুটি দেয় হয় প্রতিষ্ঠানগুলো।
এদিকে বাজেট এয়ারলাইন এয়ার এশিয়া নামে একটি বিমান কোম্পানী বেঙ্গালুরু থেকে চেন্নাই আসার জন্য একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। বিমানটিতে ওইদিন ছবি মুক্তি উপলক্ষ্যে রজনীকান্তের পছন্দের খাবার পরিবেশন করা হবে। এছাড়া বিমানটিতে ১৮০ জন রজনী ভক্ত বিমানে বসে ছবিটি উপভোগ করতে পারবে।
কাবলি জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের সর্বশেষ ছবি। ছবিটি ভারতের ১২ হাজার প্রেক্ষাগৃহে এক যোগে মুক্তি দেয়া হবে। ৬৫ বছর বয়সী রজনীকান্ত হচ্ছেন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সফল অভিনেতাদের মধ্যে একজন। এই পর্যন্ত তিনি ১৭০টি চলচ্চিত্রে কাজ করেছেন।

