আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৭৫টি দেশের কারাগারে সাড়ে ছয় হাজারের বেশি ভারতীয় নাগরিক আটক রয়েছে। এর মধ্যে বাংলাদেশেই আটক আছে ১৩০ জন। তবে সবচাইতে বেশি সংখ্যক ভারতীয় আটক রয়েছে সৌদি আরবে। দেশটিতে বন্দি ভারতীয় নাগরিকের সংখ্যা ১,৮৯৬। বুধবার লোকসভার একটি প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভিকে সিং। সূত্র-এনডিটিভি।
তিনি বলেন, ‘প্রায় ৬,৫৬৭ জন ভারতীয় নাগরিক প্রবাসের বিভিন্ন জেলে আটক রয়েছে। এদের মধ্যে ৩৫৪ জন দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আরো ৪২টি দেশে সাজাপ্রাপ্ত বন্দিদের ফিরিয়ে আনার ব্যবস্থা চূড়ান্ত হয়েছে।
এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ৭৬৪ জন, নেপালে ৬১৪ জন, যুক্তরাজ্যে ৫৯৫ জন,পাকিস্তানে ৫১৮ জন, কুয়েতে ২৯৩ জন, মালেয়শিয়ায় ২৩৫ জন, চীনে ১০৫ জন এবং সিঙ্গাপুরে ১৪৭ জন ভারতীয় আটক রয়েছে।
এছাড়া অষ্ট্রেলিয়া, সাইপ্রাস, মিশর, জাপান, জর্দান, ডেনমার্ক, গ্রীস এবং লেবাননেও ভারতীয় নাগরিক আটক আছে রয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের সংখ্যা সম্পর্কে এখনও কোন তথ্য পায়নি দেশটির সরকার।

