ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগরে ২২ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

Link Copied!

boatআন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল সংলগ্ন জলসীমায় বুধবার শরণার্থী বোঝাই এক নৌকা থেকে ২১ নারীর মৃতদেহ উদ্ধার করেছে মানবাধিকার গোষ্ঠী মেডিসিন সান ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) তল্লাসি জাহাজ।
বুধবার সকালে শরণার্থী বোঝাই দুটি রাবারের নৌকা লিবিয়া উপকূল থেকে ইতলির উদ্দেশে রওয়ানা হওয়ার কয়েক ঘণ্টা পরই এগুলো এমএসএ’র তল্লাশি দলের নজরে পড়ে। তারা ওই নৌকা দুটি থেকে ৫০ শিশুসহ ২০৯ শরণার্থীকে উদ্ধার করে। এ সময় এক নৌকার খোল থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়। এগুলোর ২১টি ছিল নারীর। মৃতদেহগুলো জ্বালানি তেলের মধ্যে পড়েছিল।
এমএসএফের তল্লাসি ও উদ্ধারকারী দলের প্রধান জেনস পেগোট্টো জানান, ‘তারা কীভাবে মারা গেছে তা স্পষ্ট নয়। তবে তারা এক নির্মম পরিস্থিতির শিকার হয়েছেন।’ তিনি এ ঘটনাকে মর্মান্তিক বলেও উল্লেখ করেছেন। তিনি ইতালি থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন,‘খোলের মধ্যে পানি ও জ্বালানি তেলের সংমিশ্রন হয়েছিল। ফলে সেখানে সৃষ্ট ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় ওই ২২ জন।’
বুধবার উদ্ধারকৃত শরণার্থীরা পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া ও গায়ানার অধিবাসী। উদ্ধার করার পর জীবিত ও মৃত শরণার্থীদের ইতালির সিসিলি দ্বীপে নিয়ে আসা হয়েছে। শুক্রবার তাদের ট্রাপানিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
পোগোত্তো আরো জানিয়েছেন, শরণার্থী বোঝাই নৌকা দুটি সম্ভবত বুধবার সকালে লিবিয়া ছেড়ে এসেছিল। পরে ত্রিপোলির ১৭ নটিক্যাল মাইল পূর্বের জলসীমায় তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইতালির উপকূলীয় রক্ষীরা। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি এমএসএফের টহলদার জাহাজের গোচরে আনে। খবর পাওয়ার ৩ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী জাহাজটি। তারা নৌকা দুটিতে অভিযান চালিয়ে প্রথমে জীবিত শরণার্থীদের উদ্ধার করে। পরে এক নৌকার খোলে তল্লাশি চালানোর সময় ওই ২২ মৃতদেহের খোঁজ পায় এমএসএফ সদস্যরা।
এদিকে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে লিবিয়া থেকে ইউরোপ গমনে ইচ্ছুক শরণার্থীদের সংখ্যা বেড়ে গেছে। উন্নত ও নিরাপদ জীবনের খোঁজে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর লোকজন ইউরোপের দিকে ছুটে আসছে। ফলে সহজেই তারা মানব পাচারকারীদের খপ্পরে পড়ে থাকে। তবে শরণার্থীদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর প্রবণতা গতবছরের চাইতে কম বলেই মনে হয়।
এর আগে গত মঙ্গলবার আড়াই হাজারের বেশি শরণার্থী এবং একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে ইতালির উপকূলীয় রক্ষীরা। এছাড়া বুধবার উদ্ধার করা হয়েছে আরো প্রায় ৬শ জনকে। এর আগে সোমবার ৭৯,৮৬১ জন শরণার্থী লিবিয়া উপকূল থেকে ইতালি পৌঁছেছে। গতবছরের এই সময়ে ইতালিতে ঠাঁই নেয়া শরণার্থী সংখ্যা ছিল ৮৩,১১৯ জন।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা বলছে, চলতি বছর গত সাত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত বা নিখোঁজ হয়েছে প্রায় ৩ হাজার শরণার্থী।