ঢাকাWednesday , 20 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে শিক্ষাবিদদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

Link Copied!

Turki
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সর্বোচ্চ শিক্ষা বোর্ড দেশের শিক্ষাবিদদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার এক নির্দেশনা দিয়েছে। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুক্রবার রাতে এক সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশ জুড়ে ধরপাকড় ও গণছাঁটাই চলছে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবারও বরখাস্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারীকে। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সবমিলিয়ে ৪৫ হাজারের বেশি বিচারক, শিক্ষক, পুলিশ ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে। তবে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ছাঁটাইকৃত শিক্ষাকর্মীরা তুরস্কের নির্বাসিত ধর্মীয় ফেতুল্লা গুলেনের অনুসারী। ফেতুল্লা গুলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসন নিয়েছেন। এরদোয়ান সরকার তাকেই এই অভ্যুত্থানের জন্য দায়ী করেছে। গুলেন অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
মঙ্গলবার আর একটি পৃথক ঘোষণায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২১ হাজার শিক্ষকের লাইসেন্স বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে (১৫ জুলাই) একদল বিপথগামী সেনা কর্মকর্তা ও সদস্যরা প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালায়। এসময় দু পক্ষের সংঘর্ষে ২৩২ জন নিহত এবং আরো ১৫৪১ জন আহত হয়। পরে এরদোয়ানের সমর্থক ও সাধারণ জনতা রাস্তায় বেরিয়ে আসলে ওই অভ্যুত্থানটি ব্যর্থ হয়ে যায়।