ঢাকাWednesday , 20 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিতে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত

Link Copied!

2016_07_20_17_24_59_MXXhYwU
আন্তর্জাতিক ডেস্ক : মালিতে একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীদের সঙ্গোবদ্ধ হামলায় কমপক্ষে ১৭ জন সেনা নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। মালি কর্তৃপক্ষ এই হামলাকে সমন্বিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। আলজাজিরার খবরে এ সংবাদ জানানো হয়।
মালিতে জঙ্গি হামলার ভয়াবহতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসে মালির সেনাবাহিনীর উপর এটাই সবচেয়ে বর হামলা। মালির প্রতিরক্ষা মন্ত্রী তিমান হুবার্ট বলেছেন, ‘এই হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রথমে ১২ জঙ্কে মৃত ঘোষণা করা হলেও সেটা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।’
মালি সেনাবাহিনীর মুখপাত্র সুলেমান মাইগা রয়টার্সকে জানিয়েছেন, ৩টি জঙ্গি সংগঠন মিলে হামলা চালায় নামপালা সামরিক ঘাঁটিতে। এর মধ্যে আল-কায়েদা, আনসার ডাইন সংযুক্ত মাসিনা লিবারেশান ফ্রন্ট এবং পিউল গোষ্ঠীর একটি দল রয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা