ঢাকাWednesday , 20 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ায় ৩ ফরাসি সেনা নিহত

Link Copied!

Libia-2
আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় এক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিন ফরাসি সেনা নিহত হয়েছে। তাদের হেলিকপ্টারটি গুলি করে ভূপতিতি করা হয়েছিল বলে স্থানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় এক মিশনে অংশ নেয়ার সময় ওই তিন সেনা নিহত হয়েছে। রোববার বেনগাজি শহরের কাছে তাদের হেলিকপ্টারটিকে গুলি করে ভূপতিত করা হয়। ফলে ওই হেলিকপ্টারের তিন আরোহীর সবাই মারা যায়। তবে ওই হামলার সঙ্গে কারা জড়িত রয়েছে বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।