ঢাকাWednesday , 20 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূবালী ব্যাংকে জালিয়াতি, ২ কর্মকর্তা গ্রেপ্তার

Link Copied!

Pubali-Bank
বগুড়া প্রতিনিধি : জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় পূবালী ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে ওই দুই কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- পূবালী ব্যাংক বগুড়া শহরের সাতমাথা শাখার সাবেক কর্মকর্তা শহিদুজ্জামান চৌধুরী ও বগুড়া শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম। এর আগে ১৮ জুলাই পূবালী ব্যাংক বগুড়া শহরের সাতমাথা শাখার ক্যাশ অফিসার শামিম সরকারকে গ্রেপ্তার করে দুদক।
সূত্রমতে, পূবালী ব্যাংক সাতমাথা শাখার সাতজন কর্মকর্তার বিরুদ্ধে দুই লাখ, ৮৮ হাজার ৬৭ টাকা জালিয়াতি ও প্রতারণা করে আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৭ জুন মামলা দায়ের হয়। সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১-এ মামলাটি (মামলা নং-(৮৯/১৪) দায়ের করেন একই ব্যাংকের সাবেক সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মাহমুদুর রহমান।
আদালত বাদীর অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়কে নির্দেশ দেন। আদালতের নির্দেশে দুদক বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম প্রাথমিক অনুসন্ধান করে পূবালী ব্যাংক সাতমাথা শাখার সাতজন কর্মকর্তার বিরুদ্ধে দুই লাখ, ৮৮ হাজার ৬৭ টাকা জালিয়াতি ও প্রতারণা করে আত্মসাৎ করার প্রমাণ পান। এরপর গত ২৯ মার্চ বগুড়া সদর থানায় তিনি মামলা করেন (মামলা নং১২১/৩)। মামলার তদন্তকালে বুধবার দুই কর্মকর্তাকে দুদক বগুড়া জেলা কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী সাবেক  সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মাহমুদুর রহমান।