ঢাকাWednesday , 20 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থ আত্মসাতের অভিযোগে ৩ ব্যাংকার পাকড়াও

Link Copied!

Anti-Corruption
নিজস্ব প্রতিবেদক : ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক মনিরুল হকের নেতৃত্বাধীন টিম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যাংক কর্মকর্তারা হলেন, জনতা ব্যাংক লিমিটেডের উত্তরখান শাখার সাবেক ব্যবস্থাপক মো. মোজাহার আলী, সাবেক দি ওরিয়েন্টাল ব্যাংক বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক জুনিয়র এসিস্ট্যান্ট অফিসার জিএম হুমায়ুন কবির ও সাবেক এক্সিকিউটিভ অফিসার আশফাকুল হাকিম।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, দি ওরিয়েন্টাল ব্যাংকের ওই দুই কর্মকর্তা ব্যাংকটির কাওরান বাজার শাখা থেকে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৮৪ লাখ ২২ হাজার ৭ টাকা উত্তোলণ করে আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০০৭ সালের ১ মার্চ তেজগাঁও (ডিএমপি) থানায় একটি মামলা (নং-৩) দায়ের করে দুদক। এ মামলার আসামি হিসেবে রাজধানীর পল্লবী ও শুক্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে জনতা ব্যাংকের উত্তরখান শাখা ব্যাংক হিসাবে টাকা জমা না থাকা সত্ত্বেও এক হিসাব থেকে অন্য হিসাবে অবৈধভাবে ৫ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা স্থানান্তর করে তা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে শাখাটির সাবেক ব্যবস্থাপক মো. মোজাহার আলী। ২০০৮ সালে ২৯ জুন রাজধানীর উত্তরখান (ডিএমপি) থানায় করা মামলার (নং-১১) আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মগবাজার এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক মনিরুল হকের নেতৃত্বাধীন টিম তাকে গ্রেপ্তার করে।