ঢাকাWednesday , 20 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্টিসানে হামলার সময় জঙ্গিরা নেশা করেছিল কিনা পরীক্ষা হচ্ছে

Link Copied!

Artisun-Gulsan

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারীরা নেশা জাতীয় কোনো ওষুধ সেবন করেছিলেন কিনা তা নিশ্চিত হতে নিহতদের রক্ত ও চুলের নমুনা চেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের একটি প্রতিনিধি দল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছে।
নমুনা সংগ্রহে যাওয়া প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ঢামেক ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
তিনি বাংলামেইলকে বলেন, ‘গুলশানে নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করবো। রক্ত ও চুলের নমুনা সংগ্রহের জন্য বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে, নিহত প্রত্যেকের হার্টের কাছাকাছি থেকে ১০ মিলিলিটার, হাত-পা থেকে ১০ মিলিলিটার রক্ত নিতে হবে। এছাড়া মাথার সামনে থেকে ১০টি, পেছনে থেকে ১০টি, মাথার ডান ও বাম পাশ থেকে ১০টি করে চুল সংগ্রহ করতে হবে।’
উল্লেখ্য, ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশী ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। তাদের মরাদেহগুলি সিএমএইচে রাখা হয়েছে।