ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য সপ্তাহ শুরু, আনু্ষ্ঠানিক উদ্বোধন বুধবার

Link Copied!

gov-fish-Logoনিজস্ব প্রতিবেদক : শুরু হয়েছে সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান হচ্ছে ‘জল আছে যেখানে, মাছচাষ সেখানে’।
এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মৎস্য অধিদপ্তরে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনের আগে একটি র‌্যালি বের হয়। সকাল সাড়ে ৯টায় বের হওয়া র‌্যালিটি মৎস্য ভবন থেকে শিক্ষাভবন হয়ে প্রেসক্লাব ঘুরে মৎস্য ভবনে এসে শেষ হয়।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানান, বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে এই মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার-২০১৬ প্রদান করা হবে।
মন্ত্রী আরো বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এবং জেলা পর্যায়ের নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি দেশের বিপুল জনগোষ্ঠীকে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনুপ্রাণিত করবে।
এ সময় মৎস্য খাতের বিভিন্ন সাফল্য ও অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, বিএফডিসির চেয়ারম্যান পিউস কস্তা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ।