ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরের নিরাপত্তা আরো জোরদার

Link Copied!

Menonনিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এসএমসের পর বিমানবন্দরের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে মেনন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। এ ছাড়া বিমানের যেসব ফ্লাইটে বিদেশিরা আসছেন, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘ডিএমপি থেকে পাঠানো এসএমএস আমিও পেয়েছি। আমি নিজে সতর্ক রয়েছি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।’
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া মন্ত্রিপরিষদ সদস্যদের কাছে এসএমএসে সালাম জানিয়ে বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, যেকোনো সময় যেকোনো মন্ত্রীর ওপর জঙ্গিগোষ্ঠী হামলা চালাতে পারে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকবেন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করবেন।’ এর আগে ১১ জুলাই ও সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।