ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানে অগ্নিকাণ্ডে ২৪ চীনার মৃত্যু

Link Copied!

accidentআন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের তাওয়ান শহরে মঙ্গলবার এক টুরিস্ট বাসে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২৬ যাত্রী প্রাণ হারিয়েছেন। মৃতদের বেশিরভাগেই চীনা নাগরিক। স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
তাইওয়ানের সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) জানিয়েছে, মঙ্গলবার দুপুরে একদল চাইনিজ পর্যটককে তাওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় অকস্মাৎ বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। আধ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রেণে আনে। কিন্তু এর আগেই মারা যান বাসের ২৬ আরোহী। এদের মধ্যে ২৪ জনই চীনা পর্যটক। বাকি দুজনের একজন হলেন স্থানীয় গাইড ও বাসচালক। এদের অনেকে এত ভয়াবহভাবে পুড়ে গেছেন যে তাদের চেহারা চেনা যাচ্ছিল না। বাসে সবমিলিয়ে কত জন যাত্রী ছিল তা জানা যায়নি।
তাইওয়ানে ভ্রমণ শেষে দেশে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন ওই চীনা যাত্রীরা। তাদের বিমানে করে লিয়াওনিং প্রদেশের দালিন শহরে ফিরে যাওয়ার কথা ছিল।
তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। জানা যায়নি দুর্ঘটনায় মারা যাওয়া চীনাদের পরিচয়ও। তবে চীনা ট্যুরিজম ব্যুরো বলছে, তারা ওই দেশের লিয়াওনিং প্রদেশের বাসিন্দা।