ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি ও সন্ত্রাসীদের ধরে বিচার করুন

Link Copied!

Rashedaনিজস্ব প্রতিবেদক : গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেছেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। উন্নত বিশ্বে যখন কোন জঙ্গি বা সন্ত্রাসী ধরা পড়ে তখন তারা তার বিচারের ব্যবস্থা করে। কিন্তু আমাদের দেশে জঙ্গিদের নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের ধরে বিচার করুন। দেশের মানুষ শান্তি পাবে।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে `বিভ্রান্ত, বিপথগামী তরুণ/শিক্ষার্থীদের সঠিক পথে ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও সরকারের ভূমিকা এবং পাবলিক শিক্ষার সমর্থনে জাতিসংঘের ঐতিহাসিক প্রস্তাব` শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভলপমেন্ট (আইএইচডি) ও জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট এ আলোচনা সভার আয়োজন করে।
রাশেদা কে. চৌধুরী বলেন, ‘কাঁদা ছোড়াছুঁড়ির রাজনৈতিক সংস্কৃতির কারণে তরুণরা আজ বিপথগামী হচ্ছে। জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তাই এসব বন্ধ করে দেশে সুস্থ রাজনীতির পথ চালু করতে হবে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে ২০১২ সালে সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং, মসজিদে অভিন্ন খুতবা পাঠ, শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী আলোচনা ও জঙ্গি বিরোধী সাংস্কৃতিক কার্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সে সময় এটা চালু করা হয়নি। ২০১৬ সালে এসে `গুতো` খেয়ে এখন সরকারের টনক নড়েছে। সময়মত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এমন সমস্যা হতো না।’
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়কে বলেছিলাম মদিনা সনদ, নীতি বাক্য পাঠ্যপুস্তকে যোগ করুণ। কিন্তু তারা তা করেন না। এসব কারণে শিক্ষার্থীরা ধর্ম সম্পর্কে কিছু জানতে পারছে না বরং বিভ্রান্তির দিকে যাচ্ছে।’
আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় শিক্ষানীতি কমিটি- ২০১০ এর সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমদ। বক্তব্য রাখেন, আইএইচডির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার।