ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে নারীরা কর্মক্ষেত্রে নিগৃহীত হলে ৩ মাসের ছুটি

Link Copied!

nariআন্তর্জাতিক ডেস্ক : ভারতে কর্মক্ষেত্রে নিগৃহীত হলে, কেন্দ্রীয় সরকারি নারী কর্মচারীরা তিন মাসের সবেতন ছুটি পাবেন। অভিযোগ দায়ের করার পর তারা চাইলে ওই ছুটি পাবেন, সর্বাধিক ৯০ দিনের জন্য। পার্সোনেল ও কর্মী প্রশিক্ষণ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশ দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের প্রাপ্য ছুটি থেকে ওই অনুপস্থিতির দিনগুলো কেটে নেয়া হবে না। আর প্রতি মাসের বেতনের সঙ্গেই সেই মাসে অভিযোগকারিণীর নেয়া ছুটির দিনগুলোর বেতনের টাকাটা দিয়ে দেয়া হবে। তা সেই তদন্ত শেষ হোক বা না হোক।
সেখানে আরো বলা হয়, ‘ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ, আর্নড লিভ, মেটারনিটি লিভসহ কেন্দ্রীয় সরকারের নারী কর্মচারীরা এখন যে সব ছুটির সুযোগসুবিধা পেয়ে থাকেন, তা ছাড়াও এ বার অভিযোগকারিণী ৯০ দিনের সবেতন ছুটি পাবেন।’
কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা রুখতে ২০১৩ সালে আইন করা হয়েছিল, তাতে কেন্দ্রীয় সরকারের নারী কর্মচারীদের জন্য এই সবেতন ছুটির ধারাটি সংযোজন করা হয়েছে। দেখা যাচ্ছিল, অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত নানা ভাবে কর্মক্ষেত্রে বিব্রত করে যাওয়ার চেষ্টা করেন অভিযোগকারিণীকে। তার হাত থেকে অভিযোগকারিণীদের বাঁচাতে ওই ধারাটির সংযোজন করা হল বলে আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন।