ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় বর্ষে পদার্পণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

Link Copied!

US-BIMANঅর্থনীতি ডেস্ক : বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তৃতীয় বর্ষে পদার্পণ করলো। ১৭ জুলাই ২০১৪ তারিখে এই এয়ারলাইন্স ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। গত দু’বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে বিভিন্ন গন্তব্যে ১৪ হাজারের অধিক ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতোমধ্যে ৮০০জনের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। ইউএস-বাংলা গত দুই বছরে অভ্যন্তরীণ রুটে উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অংশীদার। বিমান পরিবহন সেক্টরে ইতোমধ্যে নিজস্ব ব্র্যান্ড পরিচিতি লাভ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ঢাকা-কাঠমুন্ডু রুটে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই কলকাতা, পারো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, দোহা, দাম্মাম, দুবাই ও কুনমিং রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বর্তমানে রয়েছে মোট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ও আরো একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এয়ারক্রাফটগুলি চলতি বছরের আগস্ট মাসে ইউএস-বাংলা’র বিমান বহরে যুক্ত হচ্ছে এবং সেপ্টেম্বর থেকে নতুন এয়ারক্রাফটগুলো দিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
দুই বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভাবনীয় সফলতার জন্য বাংলাদেশ মনিটর কর্তৃক ডমেস্টিক সেক্টরে ‘বেস্ট এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৫’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এছাড়া বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক পরপর দু’বছর ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৪ ও ২০১৫’ নির্বাচিত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকে অন-টাইম ফ্লাইট অপারেশন, আন্তর্জাতিক মানের কেবিন সার্ভিস, যা যাত্রী সাধারনের কাছে একটি নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউএস-বাংলা’র সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড শতকরা ৯৮ দশমিক ৭ ভাগ। বাংলাদেশের বিমান পরিবহনখাতে ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই একমাত্র কোম্পানি যা আইএসও ৯০০১:২০০৮ সার্টিফাইড এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ডিভিশন অব করপোরেশনের একমাত্র তালিকাভূক্ত বাংলাদেশি এয়ারলাইন প্রতিষ্ঠান।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণীয় মূহুর্তে সম্মানিত যাত্রী সাধারন, শুভাকাঙ্খী, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থাসমূহ, সব ধরনের সংবাদ মাধ্যমের আন্তরিক সহযোগিতার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছে।