ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়া সীমান্ত খুলে দিল ভেনেজুয়েলা

Link Copied!

colombiaআন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সুযোগ করে দিতে দ্বিতীয়বারের মতো খুলে দেয়া হয়েছে কলম্বিয়া সীমান্ত। সীমান্তের ওপার থেকে অবাধে পণ্যক্রয় সুবিধা দিতে এমাসে দুবার সীমান্ত খুলে দিল দেশটি। সূত্র-বিবিসি।
সীমান্ত অপরাধের বিরুদ্ধে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে লড়াই শুরুর পর গত সপ্তাহে প্রথমবারের মতো কলম্বিয়া সীমান্ত খুলে দেয় ভেনেজুয়েলা। ওই সময় দেশটির প্রায় ৩৫ হাজার বাসিন্দা কলম্বিয়ায় গিয়েছিলেন তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে। দিনে ১২ ঘণ্টা করে সীমান্ত খোলা থাকবে বলে জানানো হয়।
লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশটি প্রায় এক বছর ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে। এর ফলে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন দ্রব্যের সংকট দেখা দিয়েছে। শুক্রবার দুই দেশের সরকারি কর্মকর্তাদের ঘোষণার পর শনিবার ভেনেজুয়েলার তাচিরা ও কলম্বিয়ার কুকুটার মধ্যে সংযোগকারী সেতুটি খুলে দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, লোকজন যাতে ভিড় না করে সে জন্য তারা ১২ ঘণ্টার জন্য সীমান্ত রাখবে।
উল্লেখ্যযে, ২০১৫ সালে সাবেক কলম্বিয়ান আধা বেসামরিক বাহিনী ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। সে সশয় তিনজন সেনা আহত হয়।