ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে ২৭ শ বিচারক বরখাস্ত

Link Copied!

turkyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর শনিবার ২৭ শ বিচারকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবারের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে তিন হাজারের মত সেনাকে।
তুরস্কের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত ব্যর্থ হওয়ার পর দেশ জুড়ে ২৭ শ বিচারককে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের কেন অপসারণ করা হয়েছে তা জানা যায়নি। ওই অভ্যুত্থান চেষ্টার সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল কিনা সেটিও স্পষ্ট নয়। বিবিসি বলছে, সরকারের ক্ষমতা বাড়াতে ওই বিচারকদেরকে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার রাতে তুর্কি সেনাবাহিনীর একাংশ এরদোয়ান সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালায়। তারা রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরটির রাজপথে অবস্থান নেয় এবং দেশ জুড়ে কারফিউ জারির ঘোষণা দেয়। পরে সরকার সমর্থক সেনা ও জনতা সম্মিলিতভাবে ব্রিদ্রোহী সেনাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে দু পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ২৬৫ জন নিহত এবং ১৪৪০ জন আহত হয়েছে।
প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে আরো ২৮৩৯ সেনা সদস্যকে। তিনি বিদ্রোহী সেনাদের ওই প্রচেষ্টাকে ‘তুরস্কের গণতন্ত্রের জন্য কালো অধ্যায়’ হিসেবেও উল্লেখ করেছেন। এর আগে শুক্রবারের ওই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার সকালে এর সঙ্গে জড়িত প্রায় ৫০ সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন।