ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশান-শোলাকিয়া হামলার ‘মদদদাতারা’ চিহ্নিত

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : গুলশান-শোলাকিয়াসহ সম্প্রতি ঘটে যাওয়া সব সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ও মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল।
শনিবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
চিহ্নিত এই মদদদাতাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘চিহ্নিত হলেও আরো অধিকতর তদন্তের স্বার্থে এখনই সেসব প্রকাশ করা যাচ্ছে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সৈন্য পাঠাতে চেয়েছিল কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো সৈন্য পাঠানোর প্রস্তাব দেননি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালে বলেছেন, তারা বাংলাদেশের পাশে থাকবেন এবং সবরকমের সহযোগিতা করবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘সোশ্যাল মিডিয়াসহ বেশ কয়েকটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার।’ তাদের কাছে ঠিক কোন কোন ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হবে নির্ধারণ করা হচ্ছে বলেও জানান তিনি।