ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এরদোয়ান সরকারের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন

Link Copied!

erdoganআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের একদল বিদ্রোহী সেনা শুক্রবার রাতে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে এরদোয়ান সরকার। তুরস্কের ওই অভ্যুত্থান নিয়ে ইতিমধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা। তারা এরদোয়ান সরকারের প্রতিও নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট রেসেপ তায়েব এরদোয়ানের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন, তুরস্কের সকল পক্ষের উচিত দেশটির নির্বাচিত সরকারকে সমর্থন করা। একই সঙ্গে তিনি দেশটির সকল পক্ষের প্রতি সরকার পরিবর্তনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখারও আহ্বান জানিয়েছেন। একই বক্তব্য করেছেন মস্কো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি-ও। তারা তুরস্কের নেতাদের প্রতি যে কোনো ধরনের রক্তপাত এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন।
তুরস্কের সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। দেশটির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে ওই সংস্থাটি।
​​এরদোয়ান সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রধান অংশীদার। এ কারণে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও প্রতিষ্ঠানগুলোর প্রতি ইইউ-র পূর্ণ সমর্থন রয়েছে।’ মঙ্গোলিয়ায় এক আঞ্চলিক সম্মেলনে অংশ নেয়ার সময় ওই নেতা দেশটিতে দ্রুত সাংবিধানিক আইন প্রতিষ্ঠিত করারও আহ্বান জানিয়েছেন।
তুরস্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের নতুর পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি সেখানে অবস্থারত ব্রিটিশ নাগরিকদের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত জনাকীর্ণ স্থানসমূহ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমনওয়েল কার্যালয়ের ওয়েবসাইটে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এক টুইটার বার্তায় তুরস্কের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও। তিনি তুর্কি কর্তৃপক্ষের প্রতি দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা দিকে দৃষ্টি দেয়ারও আহ্বান জানিয়েছেন।
তুরস্কে সামরিক অভ্যুত্থানের খবর প্রকাশিত হওয়ার পর দেশটিতে অবস্থানরত রুশ নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভারভ।
এদিকে অভ্যুত্থানের নিন্দা করেছেন তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলও। তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’কে বলেছেন, ‘তুরস্ক কোনো ল্যাটিন আমেরিকার দেশ নয় যে সেনাবাহিনী এভাবে ক্ষমতা দখল করে নেবে।’ তিনি ক্ষমতা দখলের চেষ্টায় লিপ্ত সেনাদের সেনাছাউনিতে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।
তুরস্ক সরকারের প্রতি আরো সমর্থন জানিয়েছেন, স্লোভেকিয়া, কাতার, গ্রিস, বুলগেরিয়া ও মেক্সিকোর নেতারা।