ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি

Link Copied!

floodআন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ছয়টি জেলার প্রায় দেড় লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
আসামের ছয়টি জেলার ২৪৪ টি গ্রামে এখনও বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ওই ছয়টি জেলা হলো লখিমপুর, গোলাঘাট, মরিগন, জোরহাট, ধিমাজি এবং বিশ্বনাথ। গতকাল পর্যন্ত ছয়টি জেলায় ১৬৩ গ্রামে একলাখ মানুষ বন্যায় কবলিত ছিল। যা এখন বেড়ে দেড় লাখে দাঁড়িয়েছে।
ভারতের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর পানি সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দুটি জেলায় ১৯ টি আশ্রয় শিবির খোলা হয়েছে। যেখানে তিন হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
এদিকে বন্যার পানিতে দেড় লাখ হেক্টোরের মতো ফসলী জমি নষ্ট হয়েগেছে। এছাড়া বিভিন্ন জেলার রাস্তা, বাঁধ ও অন্যান্য অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে।