ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের পরিচিত ছিল বাস্তিল দিবস হামলাকারী

Link Copied!

bastilআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নিস শহরে বাস্তিল দূর্গ পতন দিবসের অনুষ্ঠানে হামলাকারী ট্রাকচালককে আগে থেকেই চিনতো পুলিশ। ফরাসি পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ওই হামলাকারী পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী ছিল এবং পুলিশ তাকে ভালোভাবেই চিনতো।
পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ৩১ বছর বয়সী ওই হামলাকারীর কাছে থাকা পরিচয়পত্র উদ্ধার করেছে তারা। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, তিউনেশীয় বংশোদ্ভূত ওই ফরাসি নাগরিকের নাম মোহাম্মদ লাহোয়ায়েজ বুহলেল। তবে অন্য গণমাধ্যমগুলো জানায়, হামলাকারীর নাম এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুরি এবং ছোটখাটো সহিংসতার অভিযোগ আছে ওই লরি চালকের বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ নেই এবং কোনো গোয়েন্দা সংস্থার নজরদারির তালিকায়ও সে ছিল না।
এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরের কাছে সমুদ্র সৈকতে বাস্তিল দূর্গ পতন দিবস উপলক্ষ্যে এক উৎসবে ট্রাক চালিয়ে দিয়ে নির্বিচার গুলিবর্ষণ করে ৮৪ জনকে হত্যা করে ওই ট্রাকচালক। পরে ওই চালককে গুলি করে হত্যা করে পুলিশ।
তবে ওই হামলা আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠির কাজ কিনা তা নিশ্চিত করেনি ফরাসি কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করে সন্ত্রাসী সংগঠন আইএস।