ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনডাকাত মজনু ও ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণ

Link Copied!

Surrenderবাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের বনদস্যু ‘মজনু ও ইলিয়াস’ বাহিনীর দুই প্রধানসহ তাদের অপর নয় সহযোগী আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করে তারা। বনদস্যু মাস্টার বাহিনীর পর বনদস্যু মজনু এবং ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণের এটি দ্বিতীয় ঘটনা।
এর আগে গত ৩১ মে সুন্দরবনের আরেক বনদস্যু ‘মাস্টার বাহিনী’র প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার ও তার দশ সহযোগী আত্মসমর্পণ করে। ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মাস্টার বাহিনী ৫২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ড গুলি জমা দেয়। বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যরা বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দি রয়েছে।
জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বিদেশি একনলা বন্দুক, ৩টি দোনলা বন্দুক, ২টি এয়ার রাইফেল, ৩টি ওয়ান স্যুটারগান, ৫টি সার্টারগান, একটি রিভলবর ও বিভিন্ন ধরনের ১ হাজার কুড়িটি গুলি।
আত্মসমর্পণ করা দস্যুদের মধ্যে রয়েছে খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকার আমির আলী গাজীর ছেলে মজনু বাহিনীর প্রধান মজনু গাজী, তার দলের সদস্য বাবুল হাসান, জাহাঙ্গীর হোসেন রহমত, ইদ্রিস আলী, ইসমাঈল হোসেন, মজনু শেখ, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, এনামুল হোসেন এবং খুলনার কয়রা উপজেলার মহেশরীপুর গ্রামের আবু বক্কও গাজীর ছেলে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াস গাজী ও তার সহযোগি নাসির হোসেন। সদস্যদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।