ঢাকাThursday , 14 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেশিরভাগ খাতে লক্ষ্যমাত্রা অপূর্ণ, তবে মোট রপ্তানি বেড়েছে

Link Copied!

exportঅর্থনৈতিক প্রতিবেদক : সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে (জুলাই-জুন) রপ্তানি আয় ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিভিন্ন পণ্য রপ্তানি মাধ্যমে বিদায়ী অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ইপিবি প্রকাশিত হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে (জুলাই-জুন)বিভিন্ন পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৩ হাজার ৪২৪ কোটি ১৮ লাখ (৩৪.২৪ বিলিয়ন) ডলার । অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৫০ কোটি ডলার। অর্থাৎ সদ্য বিদায়ী অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে ২ দশমিক ২১ শতাংশ। যা আগের অর্থবছরের (২০১৪-১৫) চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বেশি।
শুধুমাত্র অর্থবছরের শেষে জুন মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৩২৭ কোটি ৯০ লাখ ডলার। যার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৩৫৭ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ এক মাসে রপ্তানি আয় লক্ষ্য মাত্রার চেয়ে ৯ দশমিক ১১ শতাংশ বেড়েছে। যা ২০১৫ সালের জুন মাসের চেয়ে ১৬ দশমিক ৭৪ শতাংশ বেশি। ২০১৫ সালের জুন মাসে রপ্তানি হয়েছিল ৩০৬ কোটি ৪৫ লাখ ডলার।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, সদ্য বিদায়ী অর্থবছরের জুলাই-জুন সময়ে মোট রপ্তানি আয়ের মধ্যে সবচেয়ে বেশি ওভেন থেকে এসেছে। ওভেন থেকে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৪৭৩ কোটি ৮৭ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ বেশি। ওভেন খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪১০ কোটি ৫৪ লাখ ডলার। আর নিটওয়্যার থেকে আয় এসেছে ১ হাজার ৩৩৫ কোটি ৫৪ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৬৭ শতাংশ বেশি। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৩২৬ কোটি ৬২ লাখ ডলার।
তবে তৈরি পোশাক ছাড়া অন্য প্রায় সব খাতেই লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমেছে। আগের অর্থবছরের (২০১৪-১৫) চেয়ে সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে হিমায়িত চিংড়ি রপ্তানি আয় কমেছে ১ দশমিক ৯৩ শতাংশ। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৩১ শতাংশ কম। এছাড়া চামড়া রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৫৩ শতাংশ পিছিয়ে আছে, বাই-সাইকেল রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ শতাংশের বেশি কমেছে, প্লাস্টিক লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ দশমিক ৫৮ শতাংশ কমেছে, তামাক রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ শতাংশের বেশি কমেছে এবং ফল রপ্তানি আগের অর্থবছরের চেয়ে ৪৭ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
বিদায়ী অর্থবছরে ওষুধ রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে, কাঠ ও কাঠের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে ৬৩ শতাংশের বেশি ।