ঢাকাWednesday , 13 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের ৩ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের নির্দেশ

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন আসামির বিরুদ্ধে আগামী ২৭ সেপ্টেম্বর পুনরায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে অপারগতা প্রকাশ করে ২ মাসের সময় আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এ মামলার তিনজন আসামির মধ্যে গ্রেপ্তার আছেন আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া ও আব্দুল আজিজ ওরফে হাবুল। এছাড়া পলাতক আছেন আব্দুল মতিন।
মঙ্গলবার এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমার এই দিন নির্ধারণ করেন।
এর আগে ট্রাইব্যুনালে সময় আবেদন ও এর শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল এবং প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। অন্যদিকে এসময় আসামীপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
পরে আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য সময় মঞ্জুরের আদেশ দিয়ে মামলার পরবর্তি তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতনের মোট দুটি অভিযোগ রযেছে। তবে তদন্ত শেষ হলে এসব অভিযোগ বাড়তে পারে বলে ধারণা করছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
গত ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আসামিদের মধ্যে আব্দুল আজিজ ও আব্দুল মতিন আপন ভাই। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন।