ঢাকাSunday , 26 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন বরখাস্ত

Link Copied!

HELARI-BENআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে গণভোটের পর বরখাস্ত করা হয়েছে লেবার পার্টির ব্রিটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে। লেবার পার্টির প্রধান জেরেমি করবিন অভিযোগ করে বলেন, হিলারি বেন তার নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান চালাচ্ছেন।
এর আগে রোববার সকালে পদত্যাগ করেছেন দলের ছায়া স্বাস্থ্যমন্ত্রী হাইডি আ্যলেক্সজান্ডার। তিনি এক খোলা চিঠিতে লিখেছেন,‘ভগ্ন হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি, দলের ছায়া মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করেছি। গণভোটের পর আরো বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাহ করার হুমকি দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ব্রেক্সিটের পর থেকে ‘আত্মবিশ্বাসের অভাবে’ ভুগছেন জেরেমি করবিন। লেবার দলের ভিতরেও চলছে বিশৃঙ্খলতা। কারণ কনজারভেটিভ পার্টির মতই লেবার দলের একটি অংশ ব্রেক্সিট বিরোধী এবং অপরটি ব্রেক্সিটের পক্ষে। এই দ্বন্দ্বের মধ্যেই হিলারি বেনকে বরখাস্ত করে আরো সমস্যার মধ্যে আছেন জেরমি
এদিকে নিজের পদত্যাগ সম্পর্কে হিলারি বেন বলেন, ‘আমি তাকে ফোন করেছিলাম একজন বন্ধু হিসেবে। তাকে জানিয়েছিলাম, দলে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অবস্থান নিয়ে আমি আত্মবিশ্বাসী নই। আর এরপরই সে আমাকে বরখাস্ত করেছে।’
বৃহস্পতিবারের গণভোটে বেক্সিটের পক্ষ বিজয়ী হওয়ার পর যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরণের এক পরিবর্তনের আশঙ্কা করছে দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা। একই সঙ্গে যুক্তরাজ্যের রাজ্যগুলো পুনরায় স্বাধীনতার জন্য গণভোট চাইতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে পুনরায় ব্রেক্সিট বিষয়ে গণভোটের জন্য পিটিশন শুরু করেছে দেশটির একটি অংশ। ইতিমধ্যে ২৫ লাখের বেশি মানুষ এই পিটিশনে স্বাক্ষর করেছেন।