ঢাকাFriday , 24 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৮

Link Copied!

chinআন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৯৮ জন মানুষ নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার চীনের ইয়াঞ্চেং শহরের কাছে এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। ঘন্টায় ৭৮ মাইল বেগে ঝড়োবাতাস প্রদেশটির বেশ কয়েকটি শহরে তাণ্ডব চালিয়ে যায়। ঘরবাড়ি বিধ্বস্ত ও গাড়ি উল্টে শহরের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
এদিকে চীনের দক্ষিণপূর্বাঞ্চলে বেশ কয়েকদিন যাবত ঝড়ো আবহাওয়া ও ভারী বর্ষণে প্রবল বন্যা হচ্ছে। বন্যায় অনেকেই হতাহত হয়েছেন।
চীনে প্রাকৃতিক দুর্যোগ নতুন কিছু নয়। বিশেষ করে বন্যা ও ভূমিকম্প। চলতি বছরে চীনে রেকর্ড পরিমাণ বন্যা হয়েছে।বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উষ্ণ তাপমাত্রার পাশাপাশি দাবানল, খরা, বন্যা ইত্যাদি মারাত্মক রূপ নিয়েছে।