ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ঘাঁটিতে আঘাতে সক্ষম উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র

Link Copied!

armsআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সাম্প্রতিক সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে বলেছেন, শক্তিশালী মাঝারি পাল্লার এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এদিকে পিয়ংইয়ংয়ের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার রাতে বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বুধবার মুসুদান ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষার ঘটনাটি নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেছেন প্রেসিডেন্ট কিম জং-উন। এর আগে অবশ্য উত্তর কোরিয়ারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ  মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছিল।
কিম উনের বরাত দিয়ে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার আগাম পারমাণবিক হামলার সক্ষমতা বাড়াতে এই পরীক্ষা তাৎপর্যপূর্ণভাবে অবদান রাখবে। মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে ‘বিশাল ঘটনা’ বলে উল্লেখ করেছেন কিম। তিনি বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় পরিচালন মঞ্চে মার্কিনীদের ওপর বাস্তবানুগভাবে সর্বাত্মক হামলা চালানোর বিষয়ে আমাদের নিশ্চিত সক্ষমতা রয়েছে।’
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রথমটি সফল হয়নি। এটি ১৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে। দুই ঘণ্টা পর উৎক্ষেপণ করা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার কিলোমিটার উঁচুতে ওঠে এবং ৪০০ কিলোমিটার দূরত্ব পার হয়। উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হয়েছে।