আন্তর্জাতিক ডেস্ক : অরল্যান্ডো হামলার পর থেকে মাত্র ৭ দিনে ৩০ হাজারের বেশি এআর-১৫ রাইফেল বিক্রি হয়েছে। এই আগ্নেয়াস্ত্রটি দিয়েই সমকামীদের নাইট ক্লাবে হামলা চালিয়েছিল ঘাতক ওমর বশির
ঢাকা: যুক্তরাষ্ট্রে গত ৫ মাস ২০ দিনে বন্দুকের গুলিতে নিহত হয়েছেন ৬ হাজারের বেশি মার্কিনী। সম্প্রতি অরল্যান্ডো হামলার পর বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গান ভায়োলেঞ্চ আর্কাইভ’য়ের হিসাব মতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের ২০ তারিখ পর্যন্ত দেশটিতে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৬১৫৩ জন মার্কিনী। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরো ১২৫৬০ জন। আগ্নেয়াস্ত্রে হতাহতের তথ্যভিত্তিক পরিসংখ্যান তৈরির লক্ষ্যে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থাটি।
সংস্থাটির হিসাব মতে, যুক্তরাষ্ট্রে ওই সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে ২৩ হাজার ৯৯২টি ঘটনায়। হতাহদের মধ্যে ১১ বছরের কম বয়েসী শিশুর সংখ্যা ২৬০। ১২ থেকে ১৭ বছর বয়েসী কিশোর-কিশোরীর সংখ্যা হচ্ছে ১৩১৪। এসব ঘটনার মধ্যে নির্বিচার হত্যাযজ্ঞের সংখ্যা হচ্ছে ১৪১টি। নিহতদের মধ্যে পুলিশ ও সামরিক অফিসার রয়েছেন ১৪৭ জন। পারিবারক ইস্যুতে বন্দুক ব্যবহারের ফলে নিহত হয়েছে ১০০৫। দুর্ঘটনাবশত: গুলিবিদ্ধ হবার ঘটনা ছিল ১০৬৩টি।
গত বছরের ওই একই সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হওয়ার ঘটনা ছিল ৫৩ হাজার ২৮১টি। এসব ঘটনায় নিহত হয়েছেন ১৩ হাজার ৪৩০ জন। আহত হয়েছেন ২৭ হাজার ৮ জন। নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ৩৩১টি।
তবে ন্যাশনাল একাডেমি অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ্যান্ড মেডিসিনের একদল বিশেষজ্ঞের গবেষণা জরিপ বলা হয়েছে, চিকিৎসা-ব্যবস্থার আরো উন্নতি ঘটানো সম্ভব হলে বন্দুকের গুলিতে আহত আরো ৩০ হাজার আমেরিকানের প্রাণ বাঁচানো সম্ভব। এ জরিপ অনুযায়ী ২০০১ সাল থেকে এ বছরের ১৫ জুন পর্যন্ত বন্দুকের গুলিতে আহত হওয়ার সংখ্যা হচ্ছে ২০ লাখ।
প্রসঙ্গত: উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রেই আগ্নেয়াস্ত্রের মাধ্যমে সবচেয়ে বেশী প্রাণহানির ঘটনা ঘটছে। এই সংখ্যা উন্নত দেশগুলোর চাইতে ১০ গুণ বেশী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকের কাছে ২ থেকে ৩ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে । এর মধ্যে মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্রের সংখ্যাই অধিক বলে ‘ন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফাউন্ডেশন’ সূত্র জানিয়েছে।
সম্প্রতি অরল্যান্ডোর সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলায় ৪৯ জন নিহত হওয়ার পর বন্দুকের অবাধ ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছিল ওবামা সরকার। কিন্তু বিরোধী দল রিপাবলিকানদের আপত্তির মুখে গত ২০ জুন সিনিটে বন্দুক নিয়ন্ত্রণ সম্পর্কিত বিলটি বাতিল হয়ে যায়।

