ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবানলের গ্রাসে ক্যালিফোর্নিয়া

Link Copied!

fireআন্তর্জাতিক ডেস্ক : দাবানলের গ্রাসে যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। জ্বলছে কয়েক হাজার একর বনভূমি। আগুনের সঙ্গে যুদ্ধে অসহায় মার্কিন প্রশাসন। এতে তীব্র গরমের সঙ্গে শুকনো হাওয়া। পুড়ছে ক্যালিফোর্নিয়া। গত রবিবার আগুল লাগার পর এখন পর্যন্ত দেড় হাজার একরের বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এখনও জ্বলছে কয়েক হাজার একর এলাকা। খবর জি নিউজের।
সান্তা বারবারার কাছে উপকূলের পাহাড়ি এলাকা থেকে মেক্সিকো সীমান্তে সান দিয়াগো পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। হেলিকপ্টার থেকে আগুন নেভানোর কাজ চলছে। প্রায় দু-হাজার দমকল কর্মী রাতদিন কাজ করেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না।
আগামী কয়েকদিন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, অ্যারিজোনা এবং নেভাদায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস। ফলে দাবানলের দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।