ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গ ছাড়লেন ক্যাম্পেইন ম্যানেজার

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ম্যানেজার চাকরি ছেড়ে দিয়েছেন। প্রচারণা টিমের মুখপাত্র জানিয়েছেন, ম্যানেজার কোরি লিউয়ানডাওস্টি আর তাদের সঙ্গে নেই। তবে তার কঠোর পরিশ্রম ও ত্যাগের জন্য টিম তার কাছে কৃতজ্ঞ।
ঠিক কী কারণে কোরি দায়িত্ব ছাড়লেন সে বিষয়টি পরিষ্কার না হলেও ট্রাম্পের একটি ঘনিষ্ট সূত্র গণমাধ্যমকে বলছে, তাকে বরখাস্ত করা হয়েছে।
কোরি সিএনএনকে বলেছেন, আমি এখনো আমার অবস্থানে অনড় আছি- ট্রাম্প একজন শক্তিশালী প্রার্থী এবং অবশ্যই হিলারি ক্লিনটনের চেয়ে ভালো।
এদিকে রসকসহীন বক্তৃতা, কঠোর অভিবাসন নীতি এবং সমর্থন কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার নিজ দলের জ্যেষ্ঠ সদস্যদের পক্ষ থেকেই যখন ব্যাপক বিরোধিতার মুখে পড়ছেন, এমন সময়ে নির্বাচনী প্রচারণা প্রধানের পদত্যাগের ঘটনা ঘটলো।