ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৪

Link Copied!

AFGANআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। আলজাজিরার খবরে এ সংবাদ জানানো হয়। তালেবান হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি ট্যুইটারে জানিয়েছেন, হামলায় ১৪ জন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মিনিবাসটি বেসরকারি নিরাপত্তা কর্মীদের একটি দলকে বহন করছিল। নিহতদের মধ্যে নেপালি ও আফগান উভয় দেশের নাগরিক রয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে সর্বশেষ হামলা হয়েছিল এপ্রিলের ১৯ তারিখ। তালেবানদের ওই হামলায় ৬৪ জন নিহত এবং ৩৪০ জন আহত হয়েছিলেন।