ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইইউ’র জনসমর্থন জরিপে ফের এগিয়ে ব্রিটেন

Link Copied!

DABET-KAMARUNআন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্রিটেন থাকবে কি থাকবে না এ নিয়ে গত শনিবার চারটি জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে ব্রিট্রেনকে ধরে রাখার পক্ষে জনসমর্থন আবারও এগিয়ে গেছে বলে দুটি মতামত জরিপে প্রকাশ পেয়েছে। সূত্র রয়টার্স।
শনিবার প্রকাশিত চারটি জরিপের ফলাফলের মধ্যে দুটি ফলাফল ব্রিটেনকে ইইউতে ধরে রাখার জন্য আন্দোলনরত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে ধারণা করা হচ্ছে। আসছে বৃহস্পতিবার গণভোটে নির্ধারিত হবে ব্রিটেন ইইউতে থাকবে কি থাকবে না।
প্রধানমন্ত্রী ক্যামেরনসহ এক পক্ষ ব্রিটেনকে ইইউতে ধরে রাখতে ‘ইন’ শিবিরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে ব্রিটেনকে ইইউ থেকে বের করে দিতে অপর পক্ষ ‘আউট’ শিবিরের পক্ষে প্রচারণা চালাচ্ছে।
তৃতীয় একটি জরিপের ফলাফলেও জনসমর্থন ‘ইন’ এর দিকেই বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের শীর্ষ স্থানীয় সংবাদপত্রগুলোও প্রধানমন্ত্রী ক্যামেরনকেই সমর্থন দিচ্ছে। ডানপন্থি সংবাদপত্র মেইল অন সানডে প্রকাশিত এক সম্পাদকীয়তে পাঠকদের ইইউতে থাকার পক্ষে ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার প্রকাশিত সানডে টাইমস সংবাদপত্রের জন্য জরিপ সংস্থা ইউগভের করা জরিপে দেখা যায়, ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ‘ইন’ শিবির এক শতাংশ পয়েন্টে ‘আউট’ শিবির থেকে এগিয়ে রয়েছে। ‘ইন’ শিবিরের পক্ষে ৪৪ শতাংশ ভোটার তাদের সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৪৩ শতাংশ সমর্থন নিয়ে নিয়ে পিচিয়ে রয়েছে ‘আউট’ শিবির।
বৃহস্পতিবার ও শুক্রবার পর পর দুইদিন সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি করা হয়। বুধবার-বৃহস্পতিবার করা ইউগভের অন্য আরেকটি জরিপের ফলাফলও শনিবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ‘আউট’ শিবিরের পক্ষে এক সপ্তাহ আগে যে পরিমাণ সমর্থন ছিল তা অনেকটাই কমে গেছে।
এর আগে বৃহস্পতিবার সার্ভেশন নামের প্রকাশিত জরিপের ফলাফলে ‘আউট’ শিবির ঠিক ওই তিন পয়েন্টেই এগিয়ে ছিল। অপিনিয়ামের করা চতুর্থ আর একটি জরিপে দুই শিবিরের পক্ষেই ৪৪ শতাংশ জনসমর্থন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে করা এই জরিপে দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র উঠে এসেছে।
মেইল অন সানডে ‘ইন’ শিবিরের পক্ষ নিয়ে ক্যামেরনদের সমর্থন করলেও সানডে টাইমস ‘আউট’ শিবিরের পক্ষে সমর্থন জানিয়েছে। ইইউতে ব্রিটেনকে ধরে রাখার পক্ষে জনসমর্থন আবার এগিয়ে গেছে বলে প্রকাশিত দুটি মতামত জরিপে প্রকাশ পেয়েছে।