ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরর ছবি দেখে সিনেমা হলেই মৃত্যু!

Link Copied!

deadনিউজ ডেস্ক : ‘হরর মুভি’ দেখে ভয়ে গা শিউরে হয়তো ওঠেই। তাই বলে একেবারে মরণ? হ্যা, সত্যিই শুনেছেন, ভারতের তামিলনাড়ুতে এমনই ঘটনা ঘটেছে। কী এমন ভয়ের ছবি যে দেখে একজন মারাই গেলেন?
ছবিটির নাম ‘কনজিওরিং ২’। এই সিনেমা দেখতে গিয়েই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ও তার সঙ্গী তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ে একটি সিনেমা হলে এই হরর সিনেমাটি দেখতে গিয়েছিলেন। শেষ শো, সিনেমাটি যখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে, তখনই বুকে ব্যাথা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দা। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে সত্যিই সিনেমা দেখে ভয় পেয়ে তার মৃত্যু হয়েছে, নাকি আগে থেকেই অসুস্থ ছিলেন? আপাতত সেই উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।