ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌপথ ‍উন্নয়নে ৩৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

Link Copied!

world-bank-1নিউজ ডেস্ক : বাংলাদেশের নদীপথের নাব্যতা উন্নয়ন ও যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ৩৬ কোটি ডলার ঋণ ও অনুদান সহায়তা দেবে বিশ্বব্যাংক। সংস্থাটির বোর্ড সভায় এ অর্থসহায়তার অনুমোদন দেয়া হয়।
শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান।
বিশ্বব্যাংক জানায়, জলপথের নাব্যতা উন্নয়নের জন্য ‘বাংলাদেশ আঞ্চলিক জলপথ পরিবহণ প্রকল্প-১’ বাস্তবায়নে এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। প্রকল্পটি আওতায় চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নদীপথের প্রায় ৯০০ কিলোমিটার করিডোর এবং সংযোগপথের নাব্যতা উন্নয়ন করা হবে। ফলে, জাতীয় ও আঞ্চলিক বাণিজ্যে পরিবহনের সময় ও ব্যয় কমে আসবে।’
এ প্রকল্পের মাধ্যমে পানগাঁওয়ে একটি নতুন সাধারণ কার্গো টার্মিনাল করা হবে। এছাড়া, সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল যাত্রী টার্মিনাল সংস্কার এবং ১৪টি ঘাটের সংস্কার ও উন্নয়ন করা হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভূটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন, বাংলাদেশ সড়ক-রেল-নদীপথের যোগাযোগ সংযোগের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আন্তঃআঞ্চলিক বাণিজ্য সম্প্রসারিত করতে পারে।
বাংলাদেশের একটি বিশাল নদীপথ আছে। এটাকে শক্তিশালী করা হলে বাংলাদেশের অর্থনীতিকে রফতানিমুখি করতে আরো সহায়তা করবে মন্তব্য করেন তিনি।
উল্লেখ, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা (আইডিএ) থেকে এই অর্থ ঋণ ও অনুদানের মাধ্যমে দেয়া হচ্ছে। শূন্য ও কম সুদে দেয়া এই ঋণের অর্থ ৬ বছরে গ্রেস পিরিয়ডসহ মোট ৩৮ বছরে পরিশোধ করতে হবে। এতে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।