ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাহারা মরুভূমি থেকে ৩৪টি মৃতদেহ উদ্ধার

Link Copied!

Desertআন্তর্জাতিক ডেস্ক : সাহারা মরুভূমিতে আলজেরিয়ার সীমান্তের কাছে ২০ শিশুসহ ৩৪ অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে বলে নাইজার জানিয়েছে। মরুভূমির শহর আসামাক্কার কাছে সেগুলো খুঁজে পাওয়া গেছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বাজৌম মোহম্মদ বলেছেন, মানবপাচারকারীদের দ্বারা পরিত্যক্ত হওয়ার পর তারা পানি পিপাসায় ভুগে মারা যান। তিনি আরো জানিয়েছেন, মৃতদের মধ্যে নয়জন নারী ও পাঁচজন পুরুষ। বাকি কুড়িটিই শিশু। ৬ থেকে ১২ জুনের মধ্যে তারা মারা গেছে বলেও তিনি জানিয়েছেন। এদের মধ্যে দুটি মৃতদেহকে নাইরেজিয়ার নাগরিক বলে সনাক্ত করা হয়েছে। তবে বাকিরা কোন দেশের নাগরিক সেটি জানা যায়নি।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে, গত বছর এক লাখ ২০ হাজার অভিবাসী নাইজারের উষর উত্তরাঞ্চল আগাদেজ অতিক্রম করেছে। সম্প্রতি যে হাজার হাজার অবৈধ অভিবাসী আলজেরিয়ায় গমন করেছে এদের প্রধান রুট ছিল মালি ও নাইজার।