ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন

Link Copied!

waltonনিউজ ডেস্ক : সম্প্রতি ওয়ালটন ফ্রিজে যুক্ত হয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ‘ইন্টেলিজেন্ট ইনভার্টার’। নতুন প্রযুক্তির কম্প্রেসার ব্যবহারের ফলে ব্যাপকভিত্তিক বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ফ্রিজের কম্প্রেসার হয়েছে আরো বেশি টেকসই। আর তাই ফ্রিজের কম্প্রেসারের ১০ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘোষণা করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
ওয়ালটন সূত্র জানিয়েছে, আগে ওয়ালটন ফ্রিজের কম্প্রেসারে ৮ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল। ইনর্ভাটার প্রযুক্তির কম্প্রেসার ব্যবহারের পর নতুন এই কম্প্রেসারের ক্ষেত্রে আরো দুই বছর বাড়িয়ে এখন দশ বছর করা হলো। সংশ্লিষ্টদের মতে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের হলেও নির্বিঘ্নে বছরের পর বছর চলবে ইনভার্টার কম্প্রেসার।
ফ্রিজের ভেতরে খাবারের পরিমাণ এবং রুমের তাপমাত্রার উপর নির্ভর করে ইন্টেলিজেন্ট ইনভার্টার কম্প্রেসারের গতি নিয়ন্ত্রণ করে। প্রয়োজন অনুযায়ী কম্প্রেসারের গতি কমে, বাড়ে। ফলে বিদ্যুত সাশ্রয় করে বহুলাংশে।
ইনভার্টার কম্প্রেসারের মোটর চালু করতে সাধারণ কম্প্রেসারের তুলনায় ৮ থেকে ১০ গুণ কম বিদ্যুৎ লাগে। ইনভার্টারেশব্দ কম হয়। বিদ্যুৎ বিভ্রাটে কম্প্রেসারের ক্ষতি হয় না। সর্বোপরি ওয়ালটন ফ্রিজে ব্যবহার করা হয় ন্যানো হেল্থকেয়ার টেকনোলজি। যা খাবারকে সতেজ এবং এর প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ন রাখে। ফলে শৌখিন এবং সচেতন গ্রাহকদের পছন্দ ইনভার্টার কম্প্রেসারযুক্ত ফ্রিজ। ফলে জাতীয় স্বার্থে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী এই কম্প্রেসারযুক্ত ফ্রিজ ব্যবহার করা উচিত।
ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজের এই কম্প্রেসার সম্পর্কে বিদ্যুৎ বিভাগের থিংক ট্যাঙ্ক পাওয়ার সেলের পরিচালক মো. আব্দুর রউফ মিঞা বলেন, বর্তমানে বিদ্যুৎ বিভাগ থেকে সাধারণ জনগণকে বিদ্যুৎসাশ্রয়ী পণ্য যেমন ইনভার্টার প্রযুক্তির পণ্য, এলইডি বাল্ব ও লাইট, সিএফএল বাল্ব ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
ওয়ালটনের প্রকৌশলীরা জানান, কম্প্রেসারের বড় ধরনের সমস্যা হলে রিপ্লেসমেন্ট বা নতুন কম্প্রেসার যুক্ত করতে হয়। কিন্তু ওয়ালটনের ক্ষেত্রে সাধারনত এ ধরনের সমস্যা হয় না।
এখন পর্যন্ত ইনভার্টার প্রযুক্তির বেশ কয়েকটি মডেলের নো-ফ্রস্ট ফ্রিজ বাজারে ছেড়েছে ওয়ালটন। বাজারজাতকৃত এই ফ্রিজগুলো হচ্ছে ৩২৩ লিটার, ৩৪৮, ৩৮৬, ৩৯৬, ৪৩০, ৫১২, ৫২৬ ও ৫৮৫ লিটার ধারণক্ষমতার।
এর মধ্যে তিন দরজা বিশিষ্ট ৫২৬ লিটারের নো-ফ্রস্ট ফ্রিজটি ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আগামী কয়েকমাসের মধ্যে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কয়েকটি মডেলের নো-ফ্রস্ট ফ্রিজ বাজারে ছাড়া হবে বলে জানান কর্তৃপক্ষ।